প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উপজেলা দিবস পালিত।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী শুক্রবার ২৩শে অক্টোবর ২০২৬
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রবর্তিত উপজেলা পরিষদ ব্যবস্থা ও উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরতে পটুয়াখালীতে যথাযথ মর্দাযায় উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩শে অক্টোবর বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জাতীয় পার্টির কার্যালয় জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ মিরাজুল হক মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট এইচ এম মাসুদ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্নু আহবায়ক নাসির উদ্দিন মোল্লা যুগ্ন আহবায়ক মোঃ মহসীন হাওলাদার যুগ্নু আহবায়ক রফিকুল ইসলাম জোমাদ্দার। এ ছাড়া যুগ্নু সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান মাস্টার দুমকি উপজেলার আলাউদ্দিন গাজী সদর উপজেলার লাউকাটি ইউনিয়নের সভাপতি সরোয়ার মৃধা লোহালিয়া ইউনিয়নের ইসাহাক কুট্রী মেম্বার মাদার বুনিয়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউসুফ হাওলাদার কালিকাপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জব্বার খা কমলাপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন মৌকরন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম মির্জাগঞ্জ উপজেলার মোহাম্মদ ফোরকান মল্লিক বাউফল উপজেলার মোহাম্মদ ফারুক হোসেন মৃধা সদর উপজেলা জাতীয় যুব সম্মতির নেতা সোহেল শহীদ সহ জেলা ও বিভিন্ন উপজেলার এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা উপজেলা পরিশোধ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন প্রশাসনিক বিকেন্দ্রী করন এবং জনগণের দোড় গোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আর ও শক্তিশালী ও ক্ষতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪